
টাইমস নিউজ৭১ ডেস্ক
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা।শুক্রবার সকাল ১০টায় সড়ক পথে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছান তারা।
পরে সকাল সোয়া ১০টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিওসহ তিন দেশের বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, জাতির পিতার সমাধিতে এসেছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।