1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে- উপদেষ্টা আদিলুর রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে- উপদেষ্টা আদিলুর রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে- উপদেষ্টা আদিলুর রহমান খান।

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। শহরের ভেতরের খালগুলোর দিকে নজর দেওয়া হয়নি। অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা জলাবদ্ধতা নিরসনের
কাজটা শুরু করেছি I এ কাজ এগিয়ে যাবে। এইবারের বর্ষায় আমরা যতদুর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি এবং সেটার মধ্য দিয়ে আগামী বর্ষার আগে জলাবদ্ধতা দুর হবে।
এখানে চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র সাহেব এবং সিডিএ এর চেয়ারম্যান আছেন। সকলের সাথে সমন্বয় করে বিশেষ করে কয়েকজন উপদেষ্টা মহোদয়ের তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল-নালা খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্রগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান আরো জানান এ বছর চট্টগ্রাম নগরের ২১টি খাল পরিষ্কারের জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায় বারইপাড়া খালের খননকাজ পরিদর্শন করেন।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিগত বছরগুলোয় নগরের সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। আগামী দিনে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন,
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ বিভিন্ন দপ্তর -সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এরপরে উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ চট্রগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুন: খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71