1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনআকাঙ্ক্ষা পূরণে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার -- বাণিজ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনআকাঙ্ক্ষা পূরণে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার — বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যক্তিখাতের অংশগ্রহণের মাধ্যমে আমরা যদি সক্ষমতা তৈরি করতে না পারি, পণ্যের উৎপাদন ব্যয় কমাতে না পারি, তাহলে এলডিসি উত্তরকালে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে। দেশে বেকারত্বের হারও বেড়ে যাবে। তিনি আরো বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে। এটাই জনগণ চায় -এটাই জনআকাঙ্ক্ষা।

আজ রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেলায় বিদেশি অংশগ্রহণকারী কম হওয়ার কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, মাসব্যাপী একটি মেলায় একটি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সহজ নয়। তারা ৫-৬ দিনের প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। তারপরও আমরা মেলায় আন্তর্জাতিক সংযোগ বাড়াতে চাই।

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে পূর্বের অনেক সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে উল্লেখ করে বশিরউদ্দীন বলেন, সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় আমদানিকে উদার করতে হবে। সরকারের পক্ষ থেকে রপ্তানি প্রণোদনা দেওয়া সম্ভব হবে না। প্রতিযোগিতায় টিকতে না পারলে ক্ষতিগ্রস্ত হতে হবে। সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ১৮টি সেবা একটি মাধ্যমে দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে।

বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) আব্দুর রহিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ হাফিজুর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারে মেলায় মোট ৩৪৩ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ভারত, পাকিস্তান, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই সাত দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয় জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয় ইয়ুথ প্যাভিলিয়ন। যা দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিবিসিএফইসিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু হয়েছিল। মাসব্যাপী এ মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আয়োজন করে। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মোট ৫১টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71