
টাইমসনিউজ ডেস্ক
সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS) এ প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS) -এর আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। ইতঃপূর্বে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।
০২। বর্ণিতাবস্থায়, GEMS-এ অন্তর্ভুক্ত সকল কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের উর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য GEMS-এ হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।
০৩। উল্লেখ্য, যে সকল কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতার সৃষ্টি হতে পারে। এতদ্ব্যতীত, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।