1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

দেশের চলমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রয়েছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71