1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

৬ হাজার ৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে।

রোববার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ৬ ফেব্রুয়ারি ৮৪ শতাংশ কোটা পদ্ধতি মেনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ। রায়ে নতুন করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের আদেশ দেয় আদালত।

এর পর থেকে বিক্ষোভ করতে থাকেন নিয়োগ বঞ্চিতরা। আজ দুপুরের দিকে আবারও শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেছেন, বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। আর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তারা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পুলিশ ভেরিফাই করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে কেন তাদের আন্দোলন করতে হবে।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, তারা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছেন। নিয়োগ পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। সে সময়ও পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শক্তি ব্যবহার করে।

২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট।

এর আগে ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধিত অনুসরণ করে নিয়োগ দেওয়ার আদেশ দেন আদালত।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71