1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সিএনজি অটোরিকশা চালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সিএনজি অটোরিকশা চালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সিএনজিচালিত অটোরিকশা চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এর আগে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হওয়া সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেন।

অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট তৈরি হয় বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা।

সিএনজি হিসেবে পরিচিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মামলা করতে গত ১০ ফেব্রুয়ারি পুলিশকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ।

সংস্থাটির পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, ‘গ্যাস অথবা পেট্রোলচালিত ফোরস্ট্রোক তিন চাকার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন আইনের ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয়ে ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71