1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

আজ রাজধানীর কলাবাগান খেলার মাঠে শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের এবং শহিদদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো; তাঁদের আমরা সর্বদা স্মরণে রাখবো।

উপদেষ্টা বলেন, খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও আমরা এই সময়ের মধ্যে চোখে পড়ার মতো খেলার মাঠ উদ্ধার করতে পারবো বলে আশা করছি।

আসিফ মাহমুদ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা নর্থ সিটিকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে, যাতে করে সকল নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71