
টাইমসনিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কিংবা অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা দায়িত্বে আছেন, তারা সত্যিই ছাত্র কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক সেমিনারে এ প্রশ্ন তোলেন তিনি।
মঈন খান বলেন, সরকার যে মুহূর্তে পক্ষপাতিত্বে যাবে সে মুহূর্তে তাদের কর্মকাণ্ড ব্যর্থ হবে। ছাত্র যে বলা হয়, সমন্বয়ক, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারে যারা আছে– এই চার গ্রুপের মাঝে কতজন সত্যিই ছাত্র জানতে চাই।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার করব তারপর অন্য কিছু করব- এটা হয় না। সরকারে যারা আছেন তাঁদের এটা বুঝতে হবে। সংস্কার চলবে, অন্যান্য কাজও চালাতে হবে।