1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ফরিদপুরের মধুখালীতে পৌরসভার প্রাণকেন্দ্রে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ ঘটিকার সময় মধুখালী বাজার স্বর্ণ মার্কেটের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল, এছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল,বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক,সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল। এছাড়া বাজার ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, আবু সাইদ মিয়া, মনোজ সাহা, কনক হাসান মাসুদ, কামরুজ্জামান মিন্টু, সাদ্দাম আরিফিন, রেদওয়ান আবেদিন, নাহিদ হাসান সোহেল, রবিউল ইসলাম লটাই সহ অন্যান্যরা।
গুরুত্বপূর্ণ এই মিটিং এ পূর্বের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন আবুলকে আহ্বায়ক করে সাত সদস্যর একটি কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়, এবং এই কমিটি আগামী তিন মাসের মধ্যে বাজার ব্যবসায়ীদের নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার ঘোষণা দেয়।

ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বাজারের বিভিন্ন সমস্যা ও চাওয়া পাওয়া তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71