1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেছেন ২০১৪-২০১৮ এমন ২১ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেছেন ২০১৪-২০১৮ এমন ২১ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন ২১ জন কর্মকর্তাকে আজ জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে।

এছাড়া, জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে আজ বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

এছাড়া, জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারে বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করার অভিযোগে ধনঞ্জয় দাস-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71