1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাতের ভোটের এসপিদেরও ওএসডি-অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাতের ভোটের এসপিদেরও ওএসডি-অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ এ কথা বলেন।

বিগত বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (২০১৪, ২০১৮ ও ২০২৪) সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডি করার বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়। সচিবালয়ে সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

এরপর আজ ফেসবুক স্ট্যাটাসে এসপিদের বিষয়েও এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয়। স্ট্যাটাসটির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71