1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  দু’দেশের কানেকটিভিটির ওপর গুরুত্বারোপ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ  দু’দেশের কানেকটিভিটির ওপর গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিদ্যুৎ সরবরাহ, কানেকটিভিটি বৃদ্ধি ও নেপাল ইকনমিক সামিট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেখ বশিরউদ্দীন বলেন, দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে কানেক্টিভিটি বাড়ানো প্রয়োজন। কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। দু’দেশের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে এসময় তিনি উল্লেখ করেন।
নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সম্পর্ককে ঐতিহাসিক ও চমৎকার উল্লেখ করে বলেন, নেপাল বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করে থাকে। নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত ৩ অক্টোবর ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তির আওতায় ২০২৫ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এসময় তিনি ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে ঘনশ্যাম ভান্ডারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে নেপালে অনুষ্ঠিতব্য নেপাল ইকনমিক সামিটে অংশগ্রহণের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব ) মো. আব্দুর রহিম খান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71