1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জ মটরসাইকেল দূর্ঘটনা দুই জন নিহত। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জ মটরসাইকেল দূর্ঘটনা দুই জন নিহত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আমিনুর রহমান, নবাবগঞ্জ প্রতিনধি।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মটর সাইকেল দুর্ঘটনায় মো. রাজু ও মো. হুমায়ুন নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজু (৩৫) উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের আইয়ুব আলী ছেলে, মো. হুমায়ুন (৪০) বাহ্রা গ্রামের আরশেদ পত্তনদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে মো. রাজু ও মো. হুমায়ুন মাছ কেনার উদ্দেশ্যে মটর সাইকেল যোগে বান্দুরা বাজারের মাছের আড়তে আসছিলেন। পথে মহব্বতপুর তালতলা এলাকায় ঘুমের তন্দ্রাচ্ছন্নতা হলে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা এগিয়ে আসেন।

এতে মারাত্মকভাবে আহত হয়ে মো. রাজু ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজন মো. হুমায়ুনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকার নেয়ার পথে বেলা সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71