1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সরকার প্রান্তিক তাঁতিদের টিসিবি'র অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করছে - বস্ত্র ও পাট উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সরকার প্রান্তিক তাঁতিদের টিসিবি’র অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করছে – বস্ত্র ও পাট উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার প্রান্তিক তাঁতিদের টিসিবি’র অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে। সরকার স্মার্ট কার্ডের মাধ্যমে ৬৩ লাখ মানুষকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য দিচ্ছে, এটা এক কোটিতে উন্নীত করা হবে। তাঁত শিল্পের উপকারে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে। তাতঁ শিল্প বিকাশের জন্য সরকার কিছু উপকরণে শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করলেও দুঃখজনকভাবে এখানে দুর্বৃত্তায়ন হয়েছে-যা ধনীকে আরো ধনী গরিবকে আরো গরিব করেছে। যার ফলে দুর্বৃত্তের পুঁজি বেড়েছে, সরকার এবং তাঁতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় ‘তাঁতিদের মাঝে ন্যায্য মূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ‘পণ্যের মধ্যে উদ্ভাবনশীলতা, বৈচিত্র্য আনতে হবে। উপকরণ সঠিক দামে পেলে অর্থনৈতিকভাবে এটাকে উপযুক্ত মূল্যে বাজারজাত করা যাবে। সকল ক্ষেত্রে আমাদের দুর্বৃত্তায়নের রীতি থেকে বের হতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকীসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান,

বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহিদুল ইসলাম, জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা এবং এনবিআর, ৩৫ জেলার প্রাথমিক তাঁতি সমিতির প্রতিনিধি, তাঁত উদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানি ও রপ্তানি ব্যুরোর প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71