1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অন্যায়ের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ স্পিড ছিলো বলেই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো-- উপদেষ্টা শারমীন এস মুরশিদ  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

অন্যায়ের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ স্পিড ছিলো বলেই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো– উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন, ধর্ষন, ছিনতাই,ডাকাতি বন্ধ করতে বড় আন্দোলন করতে হবে। যত বড় আন্দোলন দিয়ে আমারা ফ্যাসিজম বন্ধ করেছি। 

তিনি আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের উদ্যোগে সম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানাবিধ অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও নাগরিকদের করণীয় শীর্ষক জাতীয় কনভেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন 

কনভেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক ছেলের সেল সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভের সভাপতিিত্বে অন্যান্যের মধ্যে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী ব্যারিস্টার নীতি সানজানা, চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক জান্নাতুল বিদা, ছাত্র  শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মুহাইমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ এর সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাজিম সীমান্ত, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সাইফুল ইসলাম এবং দৈনিক সময়ের আলোর সাংবাদিক তাহমিদুল জেফ প্রমুখ বক্তিতা করেন।

উপদেষ্টা বলেন, কতিপয় বাঙালি সত্যতা নিয়ে কাব্য করে, এমনই কাব্য করে, সত্যটিই আর বুঝাই যায় না। কিন্তু তোমরা সেই জেনারেশন যেটা সরাসরি তোমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতি। এতসব অন্যায়ের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ স্পিড ছিলো বলেই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার অবিস্মরণীয় বিপ্লবের মধ্যদিয়ে যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি সেই অকুতোভয় বাংলাদেশকে ব্যর্থ এবং ভুল প্রমাণ করার জন্য একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরির আপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে নস্যাৎ করা আমাদের সকলের দায়িত্ব। গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি হঠাৎ করেই সারাদেশ জুড়ে ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপরাধের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। আমি বলবো এ অন্যায়ের মধ্যে তোমাদের কতিপয় জাতভাই এ কাজগুলো করছে। তিনি বলেন, তোমাদের ভূমিকা পালন করতে হবে, সারা দেশের এলাকায় এলাকায় তরুন সমাজকে সাথে নিয়ে সংঘটিত হয়ে যদি একটা জায়গায় দাঁড়াতে পারো তাহলে আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষন ,ছিনতাইকারী নির্মূল হবে। যেভাবে তোমাদের আন্দোলনে ফ্যাসিজম দূর হয়েছে। 

বিকালে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ভবনে বিবিএস অডিটোরিয়ামে BBS and UNFPA কর্তৃক আয়োজিত Violence Against Women (VAW) Survay 2024 এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Key findings of violence against women survey bangladesh 2024 এর মোড়ক উন্মোচন করেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, পরিকল্পনা মন্ত্রণালয়ের Statistics and Informatics Division(SID) সচিব আলেয়া আক্তার, UNFP বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ Mr.Mesaki Watabe, বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন এর ডেপুটি হেড অফ মিশনের Mr. Clinton Pobke, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ মিজানুর রহমান এবং নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ নারী সহিংসতা রোধে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71