1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে বাক-বিতন্ডা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে বাক-বিতন্ডা

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যে যা-ই ভাবুক, ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে হওয়া হোয়াইট হাউসের ওই বৈঠকের টেলিভিশন সম্প্রচার দেখে সবাই হতবাক হয়েছে। অবস্থা এমন হয়েছিল যে আরেকটু হলেই এই আলাপ পুরোপুরি চিৎকার-চেঁচামেচির পর্যায়ে চলে যেত।

এই বৈঠক উত্তপ্ত হতেই পারত। কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের উপস্থিতি একে দ্রুত বিশ্রী রূপে নিয়ে গেল। জেলেনস্কির কথা বারবার থামিয়ে দিয়ে ভ্যান্স বললেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি—‘আপনি কি কখনো ধন্যবাদ দিয়েছেন?’।

তিনি আরও অভিযোগ করেন, জেলেনস্কি ট্রাম্পকে যথাযথ সম্মান দেখাচ্ছেন না। এর চেয়ে বড় কথা, খোলাখুলি নিজ অবস্থান ব্যাখ্যা করায় তাঁকে ভর্ৎসনা করলেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ন্যায্যভাবে বললে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যান্সের পাতানো ফাঁদে পা দিয়েছেন। সেটা বুদ্ধিমানের মতো কাজ হয়নি। জেলেনস্কি বলতেই পারতেন, তিনি অতীতেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আবারও তা করতে চান এবং যুক্তরাষ্ট্রে এসে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে পেরে আনন্দিত, এমন সব কথা।

আপনার কাছে এমন সব কথা আপত্তিকর এমনকি অসম্মানজনকও মনে হতে পারে। কিন্তু মনে রাখবেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক করলে দুটি নিয়ম মেনে চলতে হয়—ট্রাম্পকে প্রশংসায় ভাসাতে হবে এবং তর্কে জড়ানো যাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71