1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পিরোজপুরের ডিসি অফিস দ্বারা ৫টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পিরোজপুরের ডিসি অফিস দ্বারা ৫টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিকুইজিশন দেওয়া হয়।

শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু এ ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, ‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না।’

সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের ডিসি অফিস দ্বারা ৫টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71