1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জের টিকরপুরে সড়কে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জের টিকরপুরে সড়কে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো- বরিশালের কোতয়ালী থানার তালতলী সায়েস্তাবাদ বাজার এলাকার আ. জব্বার ওরফে কালু মিয়ার ছেলে সেন্টু বিশ্বাস (৩১), লালমনিরহাটের কালীগঞ্জ থানার সেবকদাস গ্রামের মৃত আবীদ আলীর ছেলে মো. ওমর ফারুক (২৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাষাড়া মাসডাইল গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. রনি (৩২)। গ্রেফতারকৃতরা রাজধানী কামরাঙ্গীচর ও মোহাম্মদপুর থানা এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়।

থানা পুলিশ সূত্র জানায়, গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুর রহমান সহ পুলিশ সদস্যরা যৌথ বাহিনীর সাথে টহলকালীন বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নবাবগঞ্জ-ঢাকা রোডের পার্শ্বে টিকরপুরগামী ফিডার রোডে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পাওয়া যায়। তাৎক্ষনিক অভিযানে গেলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে সেন্টু বিশ্বাস, মো. ওমর ফারুক ও মো. রনিকে আটক করা হয়। এসময় আরও ৮/৯ জন ডাকাত দৌড়ে অন্ধাকারের মধ্যে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো. ন-২০-৯৫২৬ জব্দ করা হয়। ট্রাক তল্রাশি করে লোহা কাটার যন্ত্র, প্লাষ্টিকের পাইপ, হ্যাক্স ব্লেডসহ ফ্রেম, প্যাচ কাটানো লোহার রড, সেলাই রেঞ্জ, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এঘটনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা রজু হয়েছে। দুপুরে তাদের ৭দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71