1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রাইমারির ছাত্রীকে মসজিদের ভিতর ধর্ষণের চেষ্টা- ইমাম গ্রেপ্তার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রাইমারির ছাত্রীকে মসজিদের ভিতর ধর্ষণের চেষ্টা- ইমাম গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল মান্নান (৬০ ) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ইমাম চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের বাসিন্দা। আব্দুল মান্নান দীর্ঘদিন উপজেলার ফাঞ্জাখানা মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে স্কুলছাত্রীকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিলেন। একপর্যায়ে ইমাম তাকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় সে কান্নাকাটি শুরু করলে ইমাম সাহেব তাকে ছেড়ে দেন। শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। মামলার পর পুলিশ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ইমাম আব্দুল মান্নানকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরীক্ষা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71