1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি ও কৃষি জমিতে অবৈধভাবে মাটি কর্তন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি ও কৃষি জমিতে অবৈধভাবে মাটি কর্তন

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

আমান রহমান, নবাবগঞ্জ প্রতিনিধি:

নবাবগঞ্জ বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি এবং কৃষি জমিতে অবৈধভাবে মাটিকাটার মহাৎসব।

এঘটনায় রবিবার (2 মার্চ ) নবাবগঞ্জ ইউএনও অফিসে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাহ্রা সোনারগাঁও এলাকায় রাতের আধারে কৃষকের কৃষিজমির পাশে পরিত্যাক্ত সরকারি খাস জমির মাটি কেটে বিক্রি করছে ইটভাটায় । এতে চারপাশে কৃষি জমি ভবিষ্যতে ক্ষতিগ্রস্থ হবে বলে কৃষক আনসার দেওয়ানের অভিযোগ।

অভিযোগে জানান যায়, নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন 06নং ওয়ার্ড সোনারগাঁও গ্রামে গত 28/02/2025ইং তারিখে ফসলি জমির পাশে বয়ে যাওয়া সরকারী খাল, খালের পাশে সরকারি খাস জমিটির উপর অস্থায়ী রাস্তা বানিয়ে রাতের অন্ধকারে বেকু দিয়ে মাটি কেটে মাহিন্দ্র দিয়ে উক্ত মাটিগুলো অবৈধ ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। ঐ এলাকায় বসবাসকারী কিছু প্রভাবশালী ব্যাক্তির ক্ষমতার দাপটে সরকারি জমিগুলো বড় বড় গর্ত করে বেকু দিয়ে মাটি কাটছে। যাদের ক্ষমতার দাপটে সরকারি কৃষি জমি ক্ষতি হচ্ছে 1। লুৎফর রহমান, পিতা: পলু বেপারী, সাং-বাহ্রা, 2। এ্যাড. খলিল, পিতা: জয়নাল, সাং- বাহ্রা, 3। হালিম, পিতা: সানু, সাং- বাহ্রা, 4। মহসিন, পিতা: মোস্তফা, সাং-বাহ্রা, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।

পরিত্যাক্ত সরকারি খাস জমির আশে পাশে ব্যক্তিগত মালিকানা জমি রয়েছে উক্ত জমিতে বোরো মৌসুমে ধান চাষ, অন্যান্য মৌসুমে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে। সেই চাষাবাদকৃত জমির পাশ থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে মাহিন্দ্র/ বেকু দিয়ে মাটি খনন করে জমিগুলা নষ্ট করে দিচ্ছে। সরকারি খাস জমি কিছুটা নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি চলাচলে পাড় ভেঙ্গে কৃষি জমিগুলো নষ্ট হয়ে ফসল ফলানোর বিঘ্ন ঘটতে পারে বলে ধারনা করেছে স্থানীয় কৃষক। এদিকে গত তিন (03) মাস ধরে নবাবগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে কৃষি (তিন ফসলি) জমির মাটি বিক্রির মহাৎসব চলছে। শুধু এ বছর নয় বিগত নভেম্বর ও ডিসেম্বর মাস আসলেই এই অঞ্চলের কৃষি জমিগুলো মাটি বিক্রির ধুম পড়ে। দীর্ঘদিন ধরে এভাবে সরকারি কৃষি জমি কেটে মাটি বিক্রি করায় এই অঞ্চলে প্রতিনিয়ত কমে যাচ্ছে আবাদি কৃষি উৎপাদিত ফসল। স্থানীয় একটি সিন্ডিকেট চলে ঐ এলাকার মাটি কেটে বিক্রি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানা বলেন, এভাবে কৃষি জমির মাটি বিক্রি করলে আট ইঞ্চি পর্যন্ত জমির উপরে যে অংশ রয়েছে, সেই টপ সয়েল কমে যায়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বলেন- সরকারি জমির মাটিকাটার বিরুদ্ধে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এদের বিষয়ে একাধিক ভ্রাম্যমান আদলত করে সাজা দেয়া হলেও থেমে নেই। রাতের আঁধারে তারা সিন্ডিকেট করে মাটি কাটছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71