1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশ - প্রধান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশ – প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৩তম অধিবেশনের প্রাক্কালে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। কোনও অজুহাত গ্রহণযোগ্য নয়।”

আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যোগ দেন, যিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুয়োমো পুশিয়াইনেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71