1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি মাসে ১৭০ কোটি ১৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি মাসে ১৭০ কোটি ১৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেব্রুয়ারি-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপা, ৮,৭৮৪টি শাড়ি, ৬,৮১১টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৭,২০৪টি তৈরি পোশাক, ১২,২০২ মিটার থান কাপড়, ৩,৩৯,৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭,১৬৬টি ইমিটেশন গহনা, ১৬,৮৬,৭৩৯টি আতশবাজি, ৬,৭৮২ ঘনফুট কাঠ, ২,৪৩৪ কেজি চা পাতা, ৪৮,৮৩৯ কেজি সুপারি, ২,৬৯,৮২৪ কেজি চিনি, ৪,০৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩,৮২০ কেজি কয়লা, ১,৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩,৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০,৬২৪টি চশমা, ৬৭,১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪,৩৩৬ কেজি পিঁয়াজ, ২,৪৮৩ কেজি রসুন, ১৩,৪০৬ কেজি জিরা, ২,৮৩৫ কেজি কিসমিস, ১,৯১,৫৯১ পিস চকোলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি ও ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাতবোমা।

এছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১,৫৯,৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩,০৪৪ বোতল ফেনসিডিল, ১৪,৯৩৫ বোতল বিদেশি মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২,৬৯৩ কেজি গাঁজা, ৩,৪০,২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০,৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৩,৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল ও কফিডিল, ৬,৯৭,৮৭২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৫৯,৯৬৯টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71