1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাংবাদিকদের জন্য জাতীয় প্রেস ক্লাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম শুরু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাংবাদিকদের জন্য জাতীয় প্রেস ক্লাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রাজধানীসহ দেশব্যাপী প্রথম রমজান থেকে শুরু করেছে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম। গতকাল পর্যন্ত ছয় দিনে প্রায় ৬ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়েছে। প্রতিদিন কোটি টাকার পণ্য বিক্রি হচ্ছে। এই কার্যক্রমে রাজধানীতে পুরুষের চেয়ে নারী ক্রেতা বেশি।
আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় প্রেস ক্লাব সদস্যদের জন্য সুলভ মূল্যে দুধ-ডিম মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
অতিরিক্ত সচিব নীলুফা আক্তার বলেন, দেশের মানুষের মাঝে সুলভ মূল্যে প্রোটিন জাতীয় খাদ্য পণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারা দেশের নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, সারা দেশেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজধানীতে প্রতিদিন ২৫টি স্পটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া ঢাকার বাইরে প্রায় হাজার খানেক স্পটে পণ্য বিক্রি করা হয়েছে।

সাংবাদিকদের জন্য এই কার্যক্রম শুরু করায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, এই ধরনের মানবিক কার্যক্রম যত সম্প্রসারিত করা যাবে দেশের মানুষ ততই উপকৃত হবে। রমজান মাসে প্রোটিন জাতীয় পণ্যের যে ধরনের সংকট তৈরি হয় তা এবারে হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সুচিন্তিত পরিকল্পনারই অংশ।
উল্লেখ্য, সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমের মাধ্যমে প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মাংস ২৫০ টাকা, প্রতি লিটার পাস্তুরিত দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে। রমজান উপলক্ষ্যে গত ২৮শে ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71