1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ ---দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ,বীর প্রতীক বলেছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের মানুষকে প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। । তিনি বলেন, দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মাধ্যমে আমরা শুধু সচেতনতা বৃদ্ধি করি না, বরং নিজেদের প্রস্তুতিও বাড়াই।

উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ এর এবারের স্লোগান ” দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি; বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর মধ্যেই আজকের দিবস উদ্‌যাপনের গুরুত্ব নিহিত। তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য। তিনি বলেন, কেবল মানবসম্পদ নয় , বরং দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং এসব যন্ত্র ব্যবহারের দক্ষ জনবলের প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা বলেন, আজকের এই দিনটি দেশকে নিরাপদ রাখার জন্য একটি অঙ্গীকারের দিন হোক। দুর্যোগের প্রস্তুতি এবং সহায়তা আমাদেরকে সুরক্ষিত ও সচেতন জাতি হিসেবে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে সহায়তা করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াদুদ ভূইয়া, ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোঃ আজাদ, সশস্ত্রবাহিনী বিভাগের প্রতিনিধি কর্নেল আবিদ, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক বক্তৃতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71