1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সব দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে - বিভাগীয় কমিশনার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সব দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে – বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ‘দুদক কোনো অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়। সব দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধি-বিধান অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিস সভাসমূহ আয়োজন করে।

সভায় আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি তাদের দপ্তরে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির তথ্য উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামিল ও মো. হাবিবুর রহমানসহ রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তরসমূহের দপ্তর প্রধান ও প্রতিনিধিরা বক্তৃতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71