
টাইমসনিউজ ডেস্ক:
ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও ২০২৫-২৬ অর্থ বছরের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মধুখালী মধুবন শপিং কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলায় আব্দুল ওহাব মিয়া লাইব্রেরীতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবেশক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হায়দার আলী মোল্লা, বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, আব্দুল আলিম মানিক, রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাতবির হাসান ইমামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব উপস্থাপন করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল আলিম মানিক। পরে নবনির্বাচিত কার্যকরী সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মধুখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন।
ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।