1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা-- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা– প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তৃণমূলে বাজেট প্রণয়ন-ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন প্রয়োজন। এটি শুধু টেকনিক্যাল বিষয় নয়; তৃণমূলের অফিসগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা বৃহত্তর পরিকল্পনার অংশ। বাজেট প্রণয়নে জনবলের অভাব রয়েছে। দ্রুত এসব জনবল ও শিক্ষক নিয়োগ করা হবে।

উপদেষ্টা আজ পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিশুদের লেখাপড়ার প্রয়োজন আছে বলেই আমাদের উপস্থিতি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা। শিশুরা যাতে মাতৃভাষায় সাবলীলভাবে লিখতে, পড়তে ও গণিত করতে পারে এবং কিছুটা ইংরেজি পারে-সে কাজটি শিক্ষকদের। শিক্ষার উন্নয়নে মূল কাজ হলো শিক্ষক ও ছাত্রের মধ্যে। আমাদের কাজ সহায়তা করা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ মিজানুর হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অফিসের একজন করে কর্মচারি-সহ মোট ৪০ জন অংশ নেয়।

উপদেষ্টা পরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71