1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরোধ করেছেন একদল ছাত্র-জনতা।

রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

এবিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি যে, প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে।

তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।
তিনি আরো বলেন, আমরা তাকে আটক করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।

তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71