1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আনারকে হত্যার পর চেয়ারে বেঁধে রাখার ছবি প্রকাশ্যে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

আনারকে হত্যার পর চেয়ারে বেঁধে রাখার ছবি প্রকাশ্যে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটে হত্যার পর বেঁধে রাখার একটি ছবি প্রকাশ্যে এসেছে।

ওই ফ্ল্যাটে আনারকে হত্যার পর একটি চেয়ারে তার দুই হাত দড়ি দিয়ে বাঁধা হয়। গামছা দিয়ে বাঁধা হয় গলা। সাদা কাপড় দিয়ে বাঁধা হয় মুখ এবং কালো কাপড় দিয়ে বাঁধা হয় মাথা।

 

কসাই জিহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটে একটি চেয়ারের সঙ্গে এভাবে বেঁধে রাখা হয়। এরপর সিদ্ধান্ত হয় টুকরো টুকরো করে মরদেহ কাটার। সেই সিদ্ধান্ত মোতাবেক মরদেহ থেকে মাংস আলাদা করে বাথরুমে ফেলে ফ্ল্যাশ করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে আনারকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি খুনিরা। আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে রাখা হয়।

জিহাদের দেওয়া তথ্যে জানা যায়, ফ্ল্যাটের বাথরুমে টুকরো টুকরো করে আনারের দেহাংশ ফ্ল্যাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71