1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে ‘নারী নির্যাতন’ বলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সরকার। রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘ধর্ষণ মানেই ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত।’

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বরদাশত করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহার করতে শনিবার গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এক অনুষ্ঠানে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71