1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেন গ্রেপ্তার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সমকালকে জানিয়েছেন, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে ২৭৩ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আহ্বায়ক করা হয় আক্তার হোসেনকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71