1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মৌলবাদের কাছে ক্ষমতা দিতে ‌১৫ বছর আন্দোলন করিনি : ব্যারিস্টার খোকন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মৌলবাদের কাছে ক্ষমতা দিতে ‌১৫ বছর আন্দোলন করিনি : ব্যারিস্টার খোকন

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ব্যারিস্টার খোকন বলেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা ১৫ বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে।

আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে। চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো উপজেলা-থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে, কি থাকবে না।

জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে ব্যারিস্টার খোকন আরও বলেন, আপনারা নির্বাচন চান নাতো, চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য।

পরে বিএনপির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গরিব জনগণের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।

চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71