1. admin@timesnews71.com : অ্যাডমিন :
একাত্তরে গণহত্যার সহযোগীরা এখন উঁচু গলায় কথা বলে -- মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

একাত্তরে গণহত্যার সহযোগীরা এখন উঁচু গলায় কথা বলে — মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

একাত্তরে গণহত্যার সহযোগীরা এখন উঁচু গলায় কথা বলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, নির্বাচন পেছাতে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

মির্জা ফখরুল বলেন, ‘কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী এটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোনো ঘটনাই ছিল না। যারা সরাসরি সহযোগিতা করেছে, সরাসরি সেই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। সেটাই হলো গেটওয়ে টু ডেমোক্রেসি। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এ প্রক্রিয়া পিছিয়ে যায়। বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করা যায়।’

সোশ্যাল মিডিয়ায় কিছু ইউটিউবার তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন, ২০২৪ সালেও তার মেয়ে ভারতে পালিয়ে গেছেন। তারা বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচনের ঘোষণা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অতিদ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো ধরনের ষড়যন্ত্র, এটা টিকতে পারবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71