1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বঙ্গবন্ধুর জন্য দোয়ার নির্দেশনা দেওয়ায় গাজীপুর সিটির সচিবকে ওএসডি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বঙ্গবন্ধুর জন্য দোয়ার নির্দেশনা দেওয়ায় গাজীপুর সিটির সচিবকে ওএসডি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সকল মসজিদে ‘বঙ্গবন্ধু’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করার অনুরোধ জানিয়ে পত্র দেওয়া গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে’কে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

সিটি করপোরেশনের সচিব নমিতা দে’র স্বাক্ষর করা ওই পত্রে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওইদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’ পত্রটি মহানগরের সকল মসজিদের ইমামদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে অনুলিপি দেওয়া হয়েছে সিটি করপোরেশনের ৪টি দপ্তরে।

মঙ্গলবার এ পত্র ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিপাকে পড়েন সচিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71