1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক -- ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক — ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।

আজ ঢাকায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খতমে কুরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড ও পতাকা পেয়েছি। আমরা হাঁটি-হাঁটি পা-পা করে দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদেরকে প্রত্যাখান করতে হবে। তিনি দেশকে উন্নত করতে আগামীদিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী খতমে কুরআন কর্মসূচিতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ।

পরে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, মোঃ মহিউদ্দিন, মোঃ বজলুর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71