1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্প সেক্টরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে -- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্প সেক্টরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে — শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্প সেক্টরের শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিকদের বেতন বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

উপদেষ্টা জানান, পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকগণের বেতন বোনাস পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিম্নবর্ণিত কার্যক্রমসমূহ সম্পাদন করেছে।

১। রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনাদি পরিশোধের জন্য ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপৎকালীন হিসাব হতে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না। এ দায় মূলত মালিকের কিন্তু মালিক পলাতক। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির মালিক পলাতক আছে। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্টারপোল এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শ্রম অসন্তোষ নিরসন বিষয়ে ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী TNZ গ্রুপের Apparels Eco Ltd গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে।”

১ কোটি ৫ লাখ টাকার মধ্যে অর্জিত ছুটি বাবদ TNZ গ্রুপের শ্রমিকদের ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে এবং TNZ গ্রুপের Apparels Eco Ltd এর শ্রমিকদের জানুয়ারির বেতন বাবদ ৭৬ লাখ টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে।

৩। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের ২টি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদের নগদ সহায়তা বাবদ ১১ কোটি টাকা ছাড় করা হয়েছে।

৪। স্টাইলক্রাফট এন্ড ইয়াংওয়ান বিডি লি. এর শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের জন্য মালিক ও শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71