1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এবারের ঈদের ফিরতি যাত্রাও ভোগান্তিহীন হবে : সড়ক উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এবারের ঈদের ফিরতি যাত্রাও ভোগান্তিহীন হবে : সড়ক উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারের সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতেও ভোগান্তি হবে না।

রোববার (৩০ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই বছর দফতর হিসেবে নয়, সরকার হিসেবে সবাই একসাথে কাজ করেছি। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একত্রে কাজ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রমিক এবং মালিকরা সরকারকে পূর্ণ সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, কোনো পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।

এদিকে, রোববার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71