1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নিষিদ্ধ হ্যালোসিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

নিষিদ্ধ হ্যালোসিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত নিষিদ্ধ হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন যেখানে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার বিকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভেজাল ওষুধের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানবিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধটি (হ্যালোসিন) সরকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। যা ব্যবহার করার অধিকার কারও নেই। এটি বিক্রির অভিযোগে রাজধানী থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, চেতনানাশক এ ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। এটি বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। মানুষের জীবন নিয়ে খেলতে দেওয়া হবে না।

সামন্ত লাল বলেন, এই নিষিদ্ধ চেতনানাশক ব্যবহার করা হলে ক্লিনিকগুলোর লাইসেন্স বাতিল করা করা হবে। পরিপত্র জারি করে এই ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা যেখানেই পাবো সেখানেই আইনগত ব্যবস্থা নেব। আসল-নকল পরের কথা, ব্যান্ড মানে ব্যান্ড।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71