1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে তবে বিস্তারিত বলা সম্ভবনা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে তবে বিস্তারিত বলা সম্ভবনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পেরিয়ে গেছে প্রায় আট মাস। এর মাঝে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। তবে ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইডলাইন বৈঠক হয়েছে ইউনূস-মোদির। দুই নেতার সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এদিকে, শেখ হাসিনাকে নিজ দেশে ফিরিয়ে দেবার ব্যাপারে ঠিক কী আলোচনা হয়েছে তার বিস্তারিত প্রকাশ এখনই নয়— এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

দেশটির বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে।

তিনি বলেন, মোদি আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে বৈঠকে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় অঞ্চলের এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার চেয়ারম্যান পদে থাকবে বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71