1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শুল্ক আরোপ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শুল্ক আরোপ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যা আগামী ৯ এপ্রিল কার্যকর হবে। এই শুল্ক তিন মাস কার্যকর না করার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি দেবে সরকার। একই সঙ্গে চিঠিতে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন করা হবে।

রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি দেওয়া হবে। একটি প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেবেন। অন্যটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইউএসটিআরে দেওয়া হবে।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব এবং কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71