1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

সজীব মোল্লা

ফরিদপুর জেলার বোয়ালমারীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিতুল কাজী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মিতুল কাজী (৩২) সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে।

[৩] শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রামচন্দ্রপুর ছোট ব্রিজ সংলগ্ন মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক মিতুল আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে ইট বোঝায় একটি ট্রাক ভাটিয়াপাড়ার যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়।

[৫] বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

[৬] তিনি আরও বলেন, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। ট্রাক চালকের সন্ধান এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71