1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ সহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশ সহ ১৪ দেশের ওপর সৌদির সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

হজ মৌসুমকে কেন্দ্র করে ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করল সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। তবে, যাঁদের ইতোমধ্যেই ওমরাহ ভিসা রয়েছে, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ পড়েছে সেগুলো হলো–পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

কূটনৈতিক সূত্র জানায়, এই ভিসা নিষেধাজ্ঞার পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আগের বছরগুলোতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা নিয়ে হজ মৌসুমে সৌদি আরবে এসে অবৈধভাবে হজে অংশ নেন। এতে অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়। দ্বিতীয়ত, ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই সৌদিতে অনুমোদন ছাড়াই কাজ করতে থাকেন, যা দেশটির শ্রমনীতি ও বাজারে বিশৃঙ্খলা তৈরি করে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, ভ্রমণ-নীতিমালা আরও সুসংগঠিত করতে এবং হজ মৌসুমে নিরাপত্তা আরও নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71