1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গাজায় গণহত্যা বন্ধে সারাবিশ্বে ‘ নো ওয়ার্ক, নো স্কুল’ ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

গাজায় গণহত্যা বন্ধে সারাবিশ্বে ‘ নো ওয়ার্ক, নো স্কুল’ ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। আজ সোমবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। কর্মসূচির নাম ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’।
একই সঙ্গে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ‘দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’, অর্থাৎ ‘গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ’ নামে আজ সোমবার বিশ্বজুড়ে এ অবরোধ পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ছিন্নভিন্ন হয়ে গেছে নারী-শিশুর দেহ। গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরও ভবন। গত ২৩ মার্চ ১৫ চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ভুল স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির ব্যাপারে হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, গাজায় গণহত্যা বন্ধে আমরা বৈশ্বিক ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এই উদ্দেশ্য সফল করতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ থাকবে। পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71