1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ ধর্ম মন্ত্রণালয়ের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ ধর্ম মন্ত্রণালয়ের

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

২০২৫ সালের হজযাত্রীরা সারা দেশের মোট ৮০টি কেন্দ্র হতে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করতে পারবে। এসকল কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকা জেলা ব্যতীত অন্যান্য জেলার সিভিল সার্জন অফিস। বাকি কেন্দ্রসমূহের মধ্যে ঢাকা মহানগরীতে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক। ঢাকার বাইরের মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

উল্লেখ্য, টিকা গ্রহণের পূর্বে তিনমাসের মধ্যে সম্পন্ন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত ৭টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সাথে নিতে হবে। এ রিপোর্টগুলোর মধ্যে রয়েছে Urine R/M/E, Random Blood Sugar (R.B.S), X-Ray Chest P/A view, ECG, Serum Creatinine CBC with ESR & Blood Grouping and Rh Typing.

এসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71