1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না -- জয়শঙ্কর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না — জয়শঙ্কর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের কয়েকদিন পরই তিনি এই মন্তব্য করলেন।

ওই বৈঠক নিয়ে জয়শংকর বলেন, ‘ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের সংযোগের কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা আমাদের ডিএনএ-তে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে। ’

বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে, নির্বাচন হবে বলেও আশাবাদী জয়শংকর। তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদে যে প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয়, আমরা মন খুলেই সেই উদ্বেগের বিষয়গুলো জানিয়েছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71