1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পুলিশের নতুন লোগো চূড়ান্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুলিশের নতুন লোগো চূড়ান্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

টাইমস নিউজ ডেস্ক

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে। বর্তমান লোগো থেকে পালতোলা নৌকা বাদ পড়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

নতুন লোগোটি হবে এরকম- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টবে লেখা পুলিশ।

লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এমতাবস্থায় জেলা/ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম/লোগো, ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71