1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৫ বছর থাকার কথা জনগণ বলেছে, আমি না-- স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

৫ বছর থাকার কথা জনগণ বলেছে, আমি না– স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর থাকতে বলছে– এই বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এটা তাঁর না, জনগণের কথা।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ এই সরকারকে ৫ বছর দেখতে চায়– এমন বক্তব্য আমি দেইনি। সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা। সেখানে সবাই এটা শুনেছে। নিজে কিছু বলিনি, জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এরপর আমার কিছু বলার থাকে না।’

গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘলা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবে।

উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘব বোয়াল কাউকে ছাড়া হচ্ছে না। কিন্তু জালে আসতে হবে। জালে আসার পর কাউকে ছাড়া হচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71