1. admin@timesnews71.com : অ্যাডমিন :
“রাজউক এর আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্ত : মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত” | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

“রাজউক এর আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্ত : মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

রাজউক এর আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও বিধি মোতাবেক ভবন নির্মাণের লক্ষ্যে রাজউক এর আওতাধীন এলাকায় জমি ও প্লট মালিকদের প্রতি সভায় আহবান জানানো হয়। রাজউক এর আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনের নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে নোটিশ প্রদান, নির্মাণ কাজ বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা করা ও জরিমানা করা হবে বলে জানানো হয়। সতর্ক করার পরেও নির্মাণ কাজ অব্যাহত রাখলে, প্রয়োজনে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অনুরোধপত্রের প্রেক্ষিতে আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ।

এ সভায় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড; ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি; প্রধান নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা; ব্যবস্থাপনা পরিচালক, ডেসকো লি: এবং ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71