1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

ফরিদপুরের মধুখালীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে মাগুরার শ্রীপুর থানার নাকোল এলাকা থেকে সোহান (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোহান মধুখালীর গোন্দারদিয়া গ্রামের শাহ আলমের ছেলে। তাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধুখালী উপজেলার এক স্কুল শিক্ষার্থী ২৮ মে সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। বিকেলে স্কুল ছুটি হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু কোথাও তার হদিস না পেয়ে মধুখালী থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা। এক পর্যায়ে ২ জুন মধুখালীর একটি বাজারে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে স্বজনরা জানতে পারেন আসামি তুহিন অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির সহযোগিতায় তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি কক্ষের ভেতরে সোহান ও অন্তর অবস্থান করছে। তাকে কক্ষের ভেতর আটকে দলবদ্ধ ধর্ষণ করে তুহিন, সোহান ও অন্তর। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয় স্বজনরা। অপহরণ করে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সোহান, তুহিন, অন্তরসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন কিশোরীর বাবা। মামলার বিষয়টি জানতে পেরে আত্মগোপনে চলে যায় আসামিরা।

ভুক্তভোগী কিশোরী জানায়, প্রায় দেড় মাস আগে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায় সে। সেখানে অন্তর জামান অন্তু ও তুহিন বিশ্বাস নামে ওষুধ কোম্পানির দুই বিক্রয় প্রতিনিধির সঙ্গে তার পরিচয় হয়। সাহায্যের কথা বলে তার সঙ্গে সখ্য গড়ে তোলে তারা। এরপর তাকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আপত্তিকর ছবি তুলে রাখে। এসব ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে অন্তু ও তুহিন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তু ও তুহিন ওষুধ কোম্পানিতে চাকরি করলেও তারা মাদকসেবী। মাদক কারবারি সোহানের কাছ থেকে বিনামূল্যে মাদক পেতে কিশোরীর আপত্তিকর ছবি সোহানকে পাঠায় অন্তু ও তুহিন। এই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল সোহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71